Wednesday, March 4, 2009

কাল

আমি পেছন ফিরে দেখি,

তুমরা কি দেখ ?

সেই যে তমসায় ছিলেম,

তার ভীতি আমায় এখন ও তাড়া করে,

ডাইনচরের হাঁ , উদর গর্ভ গভীর আঁধার।

-

শাল্মলী গাছের ছায়া টা

সরে সরে যাচ্ছে কেনো,

শুক পাখী টার গায়ে রোদ লাগছে।

---

দেয়াল টা হটাত্ অদৃশ্য হয়ে গেল,

এখনiই ঝড় আসবে,

দাঁড়াবে কোথায় ?

ছাঁদ নেই ।

----

হাঙ্গরের হাঁ নিয়ে ওরা আসছে ,

আমাকে চিঁড়বে ।

ওই পুকুর ঘাটের সিঁড়ীতে

দুই হাঁটূতে মুখ গুঁজে কাঁদছে .........

চোখের জল দেখা গেলনা
বৃষ্টী ধুয়ে ভাসিয়ে নিয়ে গেল ।









No comments:

Post a Comment